সর্বশেষ
গর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।

প্রকাশিত: ১১ মে, ২০২৬
চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।


রোববার রাতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


তিনি বলেন, গত ৯ মে রাত ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাংকারে তেল পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ৯ জনকে আটক করা হয়।


পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।


কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।