সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।

প্রকাশিত: ১১ মে, ২০২৬
বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনা, বিদেশে বিয়ে না করা, ভোজ্যতেল কম ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।


রোববার দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের সঙ্গে অভ্যস্ত হয়েছিল, এখন আবার সেই অভ্যাসে ফিরে যাওয়া প্রয়োজন।


ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের মানুষের প্রতি এই আহ্বান জানান তিনি।


মোদি বলেন, “করোনার সময়ে আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আমরা তখন এসবের সঙ্গে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম।”


তিনি আরও বলেন, “আজ সময়ের দাবি হলো, জাতীয় স্বার্থে আমরা আবার সেই অভ্যাসগুলো চালু করি এবং সেগুলোকে অগ্রাধিকার দিই।”


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।


এই সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকাতেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সমুদ্রপথ দিয়ে হয়ে থাকে।


মোদি বলেন, “সারা বিশ্বেই পেট্রোল-ডিজেলের দাম অনেক বেড়ে গেছে। পেট্রোল-ডিজেল কিনতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব।”


এ ছাড়া বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।


একই সঙ্গে জনগণকে ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং কৃষকদের আমদানিনির্ভর রাসায়নিক সারের ব্যবহার হ্রাসের আহ্বান জানান তিনি।


মোদি বলেন, “আমাদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক চাষাবাদের দিকে যেতে হবে।”


তিনি আরও বলেন, “এভাবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারব এবং আমাদের কৃষিজমি ও ধরিত্রীকেও রক্ষা করতে পারব।”