সর্বশেষ
বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
অসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপি


উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আলিফ চৌধুরীর বাবা অসুস্থতার কারণে হাঁটতে পারেন না এবং তার মা প্রতিবন্ধী। দুই বোনের বিয়ে হয়ে গেছে, আর বড় ভাইও পরিবারের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। এমন পরিস্থিতিতে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের কাজ করে পরিবারের ব্যয় বহন করতেন আলিফ—এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।


এনসিপি আলিফের চিকিৎসার ব্যয় বহন এবং তাকে ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিসহ সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়েছে। অন্য দাবিগুলো হলো— হবিগঞ্জে হামলায় জড়িত ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং এনসিপিসহ গণতান্ত্রিক বিরোধী দলগুলোকে কথা বলতে দেওয়ার পাশাপাশি এনসিপির জুলাই পদযাত্রাসহ সব কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা।


গত মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার সময় চোখে গুরুতর আঘাত পান এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির এই নেতা।


আলিফ ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক। তিনি উপজেলার হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন। মঙ্গলবার আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।


বৃহস্পতিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আলিফের বাঁ চোখে অস্ত্রোপচার হয়। বিকেলে তাকে দেখতে যান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। পরে হাসপাতালের সামনে তারা সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে আলিফের শারীরিক অবস্থা তুলে ধরেন এনসিপির চিকিৎসক সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. আবদুল আহাদ। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড বসে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। তার ভাষ্য, আলিফের বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না এবং ডান চোখেও তিনি ঝাপসা দেখছেন।


তবে আলিফের চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক জানিয়েছেন, পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত বাঁ চোখের প্রকৃত অবস্থা নিশ্চিতভাবে বলা যাবে না। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আলিফের বাঁ চোখে এক্সটেনসিভ ইনজুরি হয়েছে। সেখানে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার পর্যন্ত পর্যবেক্ষণের পর প্রকৃত অবস্থা বলা যাবে।’