সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধাপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: রঞ্জন চন্দ্র গ্রেপ্তার

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: রঞ্জন চন্দ্র  গ্রেপ্তার


ঈদুল আজহার ছুটির সময় সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. মুসলেহ উদ্দিন আহমেদ।



গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, রঞ্জন চন্দ্র আউটসোর্সিং কর্মী হিসেবে সচিবালয়ে কর্মরত ছিলেন এবং চুরির ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

তদন্তে জানা গেছে, চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। এ ঘটনায় মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



পুলিশ আরও জানায়, চুরির সঙ্গে জড়িতদের পাশাপাশি চুরি হওয়া মালামাল কেনার অভিযোগে সংশ্লিষ্ট ভাঙারি দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।