সর্বশেষ
For the first time, Putin says he’s open to meeting Zelensky outside Russiaছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভভারতে ট্রেনের মধ্যেই ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।শ্রীলঙ্কায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে দেশটির শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার ।গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেটফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানমাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।For the first time, Putin says he’s open to meeting Zelensky outside Russiaছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভভারতে ট্রেনের মধ্যেই ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।শ্রীলঙ্কায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে দেশটির শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার ।গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেটফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানমাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ

প্রকাশিত: ৯ মে, ২০২৬
ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ


রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে তাঁরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় কলেজ ছাত্রদলের এক পদপ্রত্যাশীর টানানো ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।


প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতের দিকে হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।


বিক্ষোভকারীরা প্রথমে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে কয়েকটি ফটকের তালা ভাঙার চেষ্টা চালান এবং একপর্যায়ে প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হন। তাঁদের স্লোগানে ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’— এমন বক্তব্য শোনা যায়।


এরপর কলেজের বাইরে টানানো একটি ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। ব্যানারটিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের কয়েকজন নারী সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী তৈয়বা ত্বাহার নাম ছিল। তবে শেষ পর্যন্ত ব্যানারটিতে আগুন ধরানো সম্ভব হয়নি।


পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।


এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীদের মৌলিক অধিকার।


একই পোস্টে তিনি অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ‘মব’ তৈরি করা হয়েছিল এবং এর পেছনে ‘গুপ্ত সংগঠন শিবির’ সক্রিয় ছিল। তাঁর দাবি, এসব কার্যক্রমের মাধ্যমে ছাত্ররাজনীতিকে বিতর্কিত করা হয়েছে।