সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।



রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের ঘটনায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ‘শ্যামলী বেবি কেয়ার’ হাসপাতালে এ ঘটনা ঘটে।


শিশুটির বাবা মো. ফারুক দাবি করেন, তাঁর সন্তানের চিকিৎসা চলাকালে অক্সিজেন লাইনে সমস্যা থেকে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না বলে অভিযোগ করেন তিনি।


জানা গেছে, হাম-পরবর্তী জটিলতা নিয়ে গত পাঁচ দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল শিশুটি।


হাসপাতালের এক দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এ সময় শিশুটির বাবার সঙ্গে কথা বলার মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায়, অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালের এইচডিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু কিছু সময় পর তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, গ্যাস লিকেজের ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচ শিশুকে একই ভবনের ওপরের তলায় অবস্থিত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।


এ বিষয়ে মোহাম্মদপুর থানা-র উপপরিদর্শক মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও ঘটনাস্থলে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ গ্যাস লিকেজের কথা জানিয়েছে। তবে রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, শিশুটির বাবা ফারুক জানান, তিনি সন্তানের ময়নাতদন্ত করাতে চান না এবং এ ঘটনায় কোনো লিখিত অভিযোগও করবেন না।


ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।