সর্বশেষ
ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির।গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান সহ ৫ জনকে হত্যা।কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কাব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির।গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান সহ ৫ জনকে হত্যা।কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চান জামায়াত আমির।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চান জামায়াত আমির।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন তিনি।


শুক্রবার জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।


আলোচনায় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে জাপান।


এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের কথা উল্লেখ করেন।


পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।