
হেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে বারবার হেরেছে বার্সেলোনা। টানা ছয় বছর এই মাঠে লিগে কোনো জয় ছিল না বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ফুরাল আজ, ধরা দিল কাঙ্ক্ষিত জয়। হেতাফেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল।
ম্যাচ শেষে লিগে এখন বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। শিরোপার হিসেব-নিকেশও এখন বেশ পরিষ্কার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলতে বার্সার প্রয়োজন আর মাত্র দুটি জয়।