সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

জাতীয় ক্রিকেট দলে মিরাজ- লিটন অধিনায়ক থাকবেন আগামী বিশ্বকাপ পর্যন্ত।

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
জাতীয় ক্রিকেট দলে মিরাজ- লিটন অধিনায়ক থাকবেন আগামী বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের অধিনায়কের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস এর মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ সাল পর্যন্ত।


প্রথম দফায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তবুও পরবর্তী বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন তিনিই।


এদিকে মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের প্রথম মেয়াদ ছিল এক বছর। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর তার নেতৃত্বে সন্তুষ্ট হয়ে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এই অলরাউন্ডার।


এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসান একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।