সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Russian oil exports slump as Ukraine hammers ports and refineriesটাকা ছাপিয়ে ঋণ: মূল্যস্ফীতি বাড়ার শঙ্কাকিছু মানুষ কেন সব সময় রেগে থাকেপ্রথম দফার ভোট শেষে পাল্টাপাল্টি জয়ের দাবি, গরম পশ্চিমবঙ্গের নির্বাচননেত্রকোনায় জামায়াতের এমপি অবরুদ্ধ–গাড়ি ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধেপেশায় লেখক ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকামেরিল-প্রথম আলো পুরস্কার (তারকা জরিপ): সেরা ছবি উৎসব, অভিনেতা নিশো, অভিনেত্রী তমা মির্জাসাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Russian oil exports slump as Ukraine hammers ports and refineriesটাকা ছাপিয়ে ঋণ: মূল্যস্ফীতি বাড়ার শঙ্কাকিছু মানুষ কেন সব সময় রেগে থাকেপ্রথম দফার ভোট শেষে পাল্টাপাল্টি জয়ের দাবি, গরম পশ্চিমবঙ্গের নির্বাচননেত্রকোনায় জামায়াতের এমপি অবরুদ্ধ–গাড়ি ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধেপেশায় লেখক ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকামেরিল-প্রথম আলো পুরস্কার (তারকা জরিপ): সেরা ছবি উৎসব, অভিনেতা নিশো, অভিনেত্রী তমা মির্জাসাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট জেলা বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার।

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬
সিলেট জেলা বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর অভিযানকারী দল মানিককে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, সেনাবাহিনী মানিককে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে মানিকের পরিবারের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে সেনাসদস্যরা সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান।