সর্বশেষ
চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।দেশে তিন মাসে ৮৫৪টি খুন, শুধু ঢাকায় ১০৭টিদক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের সামনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প।হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে।যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে প্রচার করলে ‘সাইবার আইন ২০২৬’ অনুযায়ী দ্রুত বিচার ও ৯০ দিনের মধ্যে তদন্ত শেষের নির্দেশনা।চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।দেশে তিন মাসে ৮৫৪টি খুন, শুধু ঢাকায় ১০৭টিদক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের সামনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প।হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে।যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে প্রচার করলে ‘সাইবার আইন ২০২৬’ অনুযায়ী দ্রুত বিচার ও ৯০ দিনের মধ্যে তদন্ত শেষের নির্দেশনা।
Live Bangla Logo

৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে সব আসনে প্রার্থীদের জনসংযোগ করারও পরামর্শ দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, এ দফায় আরও ১৫০ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হলো। পরের দফায় আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। 

তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনি তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও কোনো প্রার্থী দেওয়া হবে না।’

এ সময় নির্বাচনি জোট নিয়ে রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে।তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।’

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে’।