সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর।

দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন তিনি।

বাবর বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে; লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চান।

এ ছাড়াও মন্ত্রণালয়কে বাবর জানান, পার্শ্বর্বতী দেশে বসে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী বৈঠক করেছে—যারা নির্বাচন বানচাল করতে চায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান।

এর আগে, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

তারেক #রহমান #বিএনপি #লাইভবাংলা

১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর। | Live Bangla