সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upখবরে প্রকাশ, These are difficult times for the world, so what will Pakistan do?সূত্রের খবর অনুযায়ী, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador, citing ‘direct threats’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Report finds Gaza needs more than $71bn in next decade for recoveryতৌকীর: শাশুড়ির চোখে শ্রেষ্ঠ জামাই!সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন: হামিদুর রহমান আযাদমাথা ও ঘাড়ের ক্যানসার: কখন সতর্ক হবেন এবং কী করবেনসংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upখবরে প্রকাশ, These are difficult times for the world, so what will Pakistan do?সূত্রের খবর অনুযায়ী, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador, citing ‘direct threats’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Report finds Gaza needs more than $71bn in next decade for recoveryতৌকীর: শাশুড়ির চোখে শ্রেষ্ঠ জামাই!সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন: হামিদুর রহমান আযাদমাথা ও ঘাড়ের ক্যানসার: কখন সতর্ক হবেন এবং কী করবেন
Live Bangla Logo

কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবেঃ মধুপুরী পীর।

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫
কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবেঃ মধুপুরী পীর।

কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক বিশ্বাস রক্ষায় খতমে নবুওয়াতের গুরুত্ব অপরিসীম। তাই মুসলমানদের ঈমান-আক্বিদা সুরক্ষার স্বার্থে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা অতীব প্রয়োজন বলে মন্তব্য করেছেন খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ মধুপর পীর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর মাদরাসা মিলনায়তনে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

আল্লামা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেক মুমিন মুসলমানকে যথাসাধ্য সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

এছাড়া তিনি আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনটিকে নবী প্রেমিকদের জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক মহাসম্মেলন শতভাগ সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকা সহ দেশের সকল বিভাগ ও জেলায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে আহুত মহাসম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও ভারতের উল্লেখযোগ্য সংখ্যক খ্যাতিমান ইসলামি স্কলারগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে নেতারা দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম-খতিব এবং তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।