সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট পুলিশের জিনিআ আ‍্যপ, এক ক্লিকেই পুলিশের সেবা।

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫
সিলেট পুলিশের জিনিআ আ‍্যপ, এক ক্লিকেই পুলিশের সেবা।

সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই পাওয়া যাবে জরুরি সব পুলিশি সহায়তা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন যোগদান করা কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কর্মদিবসের প্রথম দিনে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

এ সময় পুলিশ কমিশনার বলেন, ‘GenieA একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক সবই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এতে থাকবে লোকেশন শেয়ার, নোটিফিকেশন ও অভিযোগ ট্র্যাকিং সুবিধা। ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্যপ্রমাণ সুরক্ষার সুবিধাও যোগ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সিলেটবাসীর সহযোগিতায় একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা হবে। আমার স্বপ্ন এমন একটি সিলেট গড়ে তোলা, যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনাদের সহযোগিতা থাকলেই আমাদের কাজের সার্থকতা মিলবে।’

মতবিনিময় সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sylhet #সিলেট #নিরাপদ #পুলিশ #লাইভবাংলা