সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, WFP: War on Iran pushing millions towards hungerখবরে প্রকাশ, WHO, Africa CDC unveil $518m Ebola plan as Uganda death toll risesসংবাদ সূত্রে জানা গেছে, Barcelona teenager Lamine Yamal wins La Liga Player of the Season awardনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, At least 49 people die of thirst after truck breakdown in Niger desertMan City chair Al Mubarak will ‘say everything’ after verdict on financesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli Knesset member backs settlement push in southern Syriaখবরে প্রকাশ, Why Washington is reducing visa processing across Africaদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Ireland imposes travel ban on Israeli ministers Ben-Gvir and Smotrichনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, WFP: War on Iran pushing millions towards hungerখবরে প্রকাশ, WHO, Africa CDC unveil $518m Ebola plan as Uganda death toll risesসংবাদ সূত্রে জানা গেছে, Barcelona teenager Lamine Yamal wins La Liga Player of the Season awardনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, At least 49 people die of thirst after truck breakdown in Niger desertMan City chair Al Mubarak will ‘say everything’ after verdict on financesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli Knesset member backs settlement push in southern Syriaখবরে প্রকাশ, Why Washington is reducing visa processing across Africaদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Ireland imposes travel ban on Israeli ministers Ben-Gvir and Smotrich
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, উপস্থিতি দেখে সরে যায় পুলিশ

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, উপস্থিতি দেখে সরে যায় পুলিশ


নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যায়।


শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে ছাত্রলীগ ও যুবলীগের কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিল বের করলে পুলিশ তা ঠেকানোর চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।


সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে বলে তারা মনে করেন। পুলিশের বাধার কারণে শুরুতে অনেক সমর্থক সরে গেলেও পরে প্রায় দেড় হাজার মানুষ নিয়ে মিছিল ও সমাবেশ সম্পন্ন করা হয়।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, আগে থেকেই খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে মোতায়েন ছিল। শুরুতে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হলেও তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরে পুলিশ সদস্যরা সরে যান।