সর্বশেষ
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুনপশ্চিমবঙ্গে সরকার বদলের পর দীঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুজাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণবাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে পরিমল।একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদনশর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টানাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগবাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুনপশ্চিমবঙ্গে সরকার বদলের পর দীঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুজাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণবাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে পরিমল।একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদনশর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টানাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নাসীরুদ্দীন পাটোয়ারীকে কোরবানির গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা।

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
নাসীরুদ্দীন পাটোয়ারীকে কোরবানির গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা।

লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার’ হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু। তার এ বক্তব্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


সম্প্রতি রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ টাওয়ারের সামনে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “কোরবানির পর গরুর দড়িটা যত্ন করে রেখে দেবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী এই এলাকায় আসলে আমরা তাকে ডিম ছুড়ব না — কোরবানির গরুর অবশিষ্ট দড়ি দিয়ে বেঁধে ফেলব। কোনো ছাড় দেওয়া হবে না।”


বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, “এটা কেবল ট্রেলার, সামনে পূর্ণদৈর্ঘ্য ছবি আসবে।” একই সঙ্গে বিএনপি ও যুবদলকে নিয়ে কেউ কটূক্তি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।


জহির রায়হান বাবু বলেন, “যারা সুন্দর রাজনীতি করবেন তাদের প্রতি কোনো বাধা নেই। তবে দলীয় নেতৃত্বকে নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে ছাত্রদল শক্ত হাতে তা প্রতিহত করবে।”


তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।