সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চুয়াডাঙ্গায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবক গ্রেফতার।

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
চুয়াডাঙ্গায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবক গ্রেফতার।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গত ২০ মে দুপুরে ইব্রাহিমপুরের মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেপ্তার তরিকুলের বাড়ি (২০) ওই গ্রামে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন এসব নিশ্চিত করেছেন।



এজাহারের বরাতে তিনি জানিয়েছেন, গত ২০ মে দামুড়হুদার কলাবাড়ী গ্রামে মেয়ের বাসায় বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া খাবার ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্ক এলাকায় তাকে সাহায্য করার কথা বলেন তরিকুল।


বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চান তিনি। পরে মেন্দের মাঠে পৌঁছালে ওই নারীকে ধর্ষণ করেন।

ওসি মেসবাহ্ জানালেন, রবিবার রাতে থানায় এসে মামলা করেন অভিযোগকারী বৃদ্ধা। রাতেই গ্রেপ্তার করা হয় তরিকুলকে।