সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট- সুতারকান্দি চার লেনের দাবিতে স্মারকলিপি প্রদান। জামাত নেতার তৎপরতা অব্যাহত।

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫

সিলেটের চার লেন মহাসড়ক প্রকল্প ও গোলাপগঞ্জ বিয়ানিবাজার সেতু দ্রুত বাস্তবায়নে সিলেট ৬ আসনের প্রার্থী জামায়াত নেতা সেলিম উদ্দিনের তৎপরতা অব্যাহত। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

তিনি বলেন সকল প্রক্রিয়া শেষ করে কাজ শুরুর আগ মুহূর্তে সাবেক জেলা প্রশাসক এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ নয় বলে সুপারিশ করেন। ফলে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কারো সাথে আলোচনা না করেই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেন যা একটি ভুল ও সিলেটের উন্নয়ন বিরোধী সিদ্ধান্ত।

প্রকল্প বন্ধের কারণে পূর্ব সিলেটের মানুষ চরম ক্ষুব্ধ এবং দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য এই রাস্তা চারটি উপজেলার মানুষের শহরে যাতায়াতের প্রধান মাধ্যম। রাস্তাটি ছোট হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের চাপে ধীরগতিতে যানবাহন চলাচল করতে হচ্ছে। ফলে যাতায়াতের সময় অনেক বেশি লাগছে।

গোলাপগঞ্জ- বিয়ানীবাজার শিকপুর- বহরগ্রাম সংযোগ সেতুর প্রকল্পটিও কাজ শুরুর আগমুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এডিসি রেভিনিউ অর্থের অপচয় বলে উল্লেখ করেছেন এবং জমি অধিগ্রহণের জন্য গড়িমসি করছেন। পরবর্তীতে প্রকল্পটি কিছুটা কাটছাঁট করে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকার যেন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কাজ শুরু করে সে দাবি জানানো হয়েছে।

এসময় সেলিম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন সাবেক গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম।

নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও যোগাযোগ উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দেন।