সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগ নেতা এখন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী।

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
আওয়ামিলীগ নেতা এখন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ। শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের দিনই তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।


উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় বাঙালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু হানিফের নাম রয়েছে।


স্থানীয় সূত্র জানায়, আবু হানিফ দীর্ঘদিন বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকায় পরবর্তীতে দলীয় মনোনয়ন থেকেও বঞ্চিত হন তিনি।


আবু হানিফ বলেন, “আমি একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে বর্তমানে সেখানে আমার কোনো পদ নেই। শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছি। এরপর দল থেকে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।”


উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ জাহান আলী বলেন, “আবু হানিফ একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। এরপর তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া এবার সংসদ নির্বাচনে তিনি জামায়াতের পক্ষে কাজ করেছেন।”