সর্বশেষ
চার দিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফরাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ষাটোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তারপল্লবীর সেই শিশু হত্যার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগকালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভরাইসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তরস্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটিশিশু নির্যাতন–হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছেবিরোধী দলের ছোট বন্ধুদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কি না।চার দিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফরাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ষাটোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তারপল্লবীর সেই শিশু হত্যার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগকালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভরাইসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তরস্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটিশিশু নির্যাতন–হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছেবিরোধী দলের ছোট বন্ধুদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কি না।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চার দিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
চার দিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

চার দিনের সরকারি সফরে চীনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, শাহবাজ শরিফ চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রদেশটির ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং।

এ সময় শাহবাজকে স্বাগত জানাতে সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি।


হাংচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) চচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাওয়ের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ। এই বৈঠকে চীনের চচিয়াং ও পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে ‘সিস্টার-প্রভিন্স’ সম্পর্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারকে সই করেন তিনি।


এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্যপ্রযুক্তিমন্ত্রী শাজা ফাতিমা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমা।