সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি নেতার স্ত্রী ৪০ হাজার পিস ইয়াবা সহ আটক।

প্রকাশিত: ২১ মে, ২০২৬
বিএনপি নেতার স্ত্রী ৪০ হাজার পিস ইয়াবা সহ আটক।

কক্সবাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রামু থানা পুলিশের অভিযানে বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গা নাগরিককে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।


বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এসময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ।



গ্রেফতারকৃতরা হলেন- রামু কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫) বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।



পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর স্বামী সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। সীমান্তে তার রয়েছে মাদক ও চোরাচালানের বিশাল নেটওয়ার্ক।

পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।