যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি মারা গেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ই/ন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার মৃ ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ আগস্ট, শনিবার ভোর ৩টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুলতান মাহমুদ শরীফ, ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, নাতি নাতনী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সুলতান মাহমুদ শরীফের জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
মৃত্যু #আওয়ামিলীগ #যুক্তরাজ্য #লাইভবাংলা #livebangla
