সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলেন তার শিক্ষক, পুলিশের হাতে আটক।

প্রকাশিত: ২০ মে, ২০২৬
মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলেন তার শিক্ষক, পুলিশের হাতে আটক।

রাজধানীর বাড্ডায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় আবু রায়হান নামে এক প্রাক্তন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি মুক্তিপণের ১ লাখ ৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে।


বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেল ৫টার দিকে উত্তর বাড্ডার সাতারকুল রোড এলাকায় অবস্থিত আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ১০ বছর বয়সী নাসিরুজ্জামান নিরব। অভিযোগ রয়েছে, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান তাকে অপহরণ করে এবং পরে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে।


ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সোর্স তথ্য এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।


পরে মঙ্গলবার জামালপুরের মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত শিশুকে উদ্ধার এবং মুক্তিপণের টাকা জব্দ করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।


মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলেন তার শিক্ষক, পুলিশের হাতে আটক। | Live Bangla