সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসূত্রের খবর অনুযায়ী, Sierra Leone receives first group of West African deportees from USশিশু ধর্ষণ, হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির মশালমিছিলঢাকার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনেরনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitসূত্রের খবর অনুযায়ী, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসূত্রের খবর অনুযায়ী, Sierra Leone receives first group of West African deportees from USশিশু ধর্ষণ, হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির মশালমিছিলঢাকার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনেরনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visit
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাউফলে বিএনপির সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

প্রকাশিত: ১৯ মে, ২০২৬
বাউফলে বিএনপির সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বেলা একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট তিনি সড়কের মধ্যে অবরুদ্ধ ছিলেন। এ সময় বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মন্ত্রীকে স্বাগত জানাতে বগা ফেরিঘাট এলাকায় একটি সভামঞ্চ প্রস্তুত করেন। ব্যানারে প্রধান অতিথি হিসেবে সেতুমন্ত্রীর নাম এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী–এর নাম উল্লেখ ছিল। সভাপতির স্থানে ছিল শফিকুল ইসলামের নাম।


দুপুর সাড়ে ১২টা থেকে শফিকুল ইসলাম নদীর পশ্চিম তীরে মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। বেলা একটার দিকে ফেরিতে করে মন্ত্রীকে সভামঞ্চের দিকে নেওয়ার সময় বিএনপির কর্মী-সমর্থকেরা ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ছবি না থাকার প্রতিবাদে মিছিল শুরু করেন।


এ সময় সড়কের মাঝখানে মিছিলের মধ্যে দাঁড়িয়ে পড়েন মন্ত্রী শেখ রবিউল আলম, আলতাফ হোসেন চৌধুরী, শফিকুল ইসলামসহ সফরসঙ্গীরা। পরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


পরিস্থিতির অবনতি হওয়ায় মন্ত্রী নির্ধারিত সভাস্থলে না গিয়ে ফেরি পার হয়ে চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন শেখ রবিউল আলম ও শফিকুল ইসলাম।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।