সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসূত্রের খবর অনুযায়ী, Sierra Leone receives first group of West African deportees from USশিশু ধর্ষণ, হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির মশালমিছিলঢাকার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনেরনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitসূত্রের খবর অনুযায়ী, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসূত্রের খবর অনুযায়ী, Sierra Leone receives first group of West African deportees from USশিশু ধর্ষণ, হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির মশালমিছিলঢাকার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনেরনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visit
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলেন যুবক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলেন যুবক

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গাবতলী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ভাবি-ভাতিজিসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছেন এক যুবক। এ সময় সাতটি ঘর কুপিয়ে ভাঙচুর করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন শহরের মাসদাইর গাবতলী এলাকার রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার ওরফে মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)।


খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারী যুবক মালেককে (২৭) আটক করেছে। এলাকায় তিনি মাদকাসক্ত হিসেবে পরিচিত। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় অভিযুক্ত মালেককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে শহরের মাসদাইর গাবতলী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ভাবি রেনুভা বেগমের সঙ্গে দেবর মালেকের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।


একপর্যায়ে দেবর মালেক ক্ষিপ্ত হয়ে প্রথমে রেনুভা ও তাঁর শিশুকন্যা লামিয়া আক্তারকে (৬) বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং ঘরের আসবাব ভাঙচুর করেন। এরপর তাঁদের পাশের আরও ছয়টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। তখন বাধা দিলে আরও দুই নারী ও এক বৃদ্ধ প্রতিবেশীকে কুপিয়ে জখম করেন।