সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচংয়ে পেট্রল ঢেলে আগুনে দগ্ধ হিজড়া এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।


মাহি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক (ফরহাদ)–এর সন্তান। তবে তাঁদের পরিবার বর্তমানে কুমিল্লা নগরের ছোটরা এলাকায় বসবাস করে। প্রায় ১০ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান মাহি।


ঘটনার পর মাহির বাবা কামরুল হক রোববার বিকেলে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, হিজড়া সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে মাহির গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে।


এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্য, মাদকের টাকার ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়া সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আরেক হিজড়া জহিরুল ইসলাম ওরফে আপন মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।


মাহির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।