সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটের জৈন্তাপুরে বাড়ি থেকে ভারত ফেরত নারী-শিশুসহ ১৩ জন আটক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে বাড়ি থেকে ভারত ফেরত নারী-শিশুসহ ১৩ জন আটক



সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা উপজেলার উজানীনগর গ্রামের একটি বাড়ি থেকে নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আব্দুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।


রোববার বিকেলে তাদের আটক করা হয়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।


আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্ষেত্রপাশা গ্রামের তানজিম উদ্দিন, পিরোজপুরের জিয়ানগরের বালিপাড়া গ্রামের হাফিজুর রহমান, খুলনার মাছঘাট গ্রামের মো. হাসান, তার স্ত্রী সুমি খাতুন ও ছেলে হামজা শেখ। এছাড়া একই এলাকার কামাল শেখের স্ত্রী নুরজাহান খাতুন, মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার এবং নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগমকে আটক করা হয়েছে।


অন্যদের মধ্যে রয়েছেন রাজধানীর ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি, সাতক্ষীরার জুলীনপাড়া গ্রামের নাসরিন আক্তার, সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার এবং যশোরের বাঘারপাড়া উপজেলার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা।


এ ঘটনায় ডিবিরহাওর গ্রাম এলাকার মো. হানিফ মিয়াকেও আটক করেছে পুলিশ।