সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
শাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।


আয়োজকেরা জানান, এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রথমবারের মতো শাবিপ্রবিতে বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছিল। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি স্বাক্ষরিত হয়।


মতবিনিময় সভায় ইমরান হায়দার বলেন, এই উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং শিক্ষাঙ্গনেও ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি জানান, গত বছর ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।


উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবে।


সভায় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির এবং আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মনিরুল ইসলাম।