সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায় ভারত: ফয়জুল হাকিম

প্রকাশিত: ১৬ মে, ২০২৬
পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায় ভারত: ফয়জুল হাকিম

ভারত পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি বলেন, ফারাক্কা বাঁধ তার অন্যতম দৃষ্টান্ত।

ফয়জুল হাকিম বলেন, ১৯৭৫ সাল থেকে এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মরুকরণ হয়ে আসছে। ফসল উৎপাদন কমেছে, জীবিকা হারিয়ে মানুষ বাস্তুচ্যুত হয়ে আসছে।


আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোড়ে জাতীয় মুক্তি কাউন্সিল কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দলের কেন্দ্রীয় সমন্বয়কারী এ কথা বলেন। ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাতীয় মুক্তি কাউন্সিল।


ফয়জুল হাকিম বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার কথা ভেবেই মাওলানা ভাসানী ১৯৭৬ সালে লংমার্চ করে রাজনৈতিক কর্মসূচি হিসেবে পানি ও পরিবেশের প্রশ্নকে সামনে নিয়ে এসেছিলেন। কৃষকের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।