সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Hamas confirms killing of Qassam Brigades leader in Israeli attackসংবাদ সূত্রে জানা গেছে, Sudanese army captures key town near Ethiopian border from RSFAl Jazeera’s exclusive report from the Strait of Hormuzনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, UK ex-health minister says will run to replace Prime Minister Keir Starmerকুমিল্লায় নোবিপ্রবি বন্ধুসভার আনন্দভ্রমণবেইজিং বৈঠক ও নতুন বিশ্বশক্তির সমীকরণে বাংলাদেশের অবস্থানশাহ আলী মাজারে হামলা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩সরকারের পদক্ষেপ, জামায়াতসহ ইসলামপন্থী দলগুলোর অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবিরদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Hamas confirms killing of Qassam Brigades leader in Israeli attackসংবাদ সূত্রে জানা গেছে, Sudanese army captures key town near Ethiopian border from RSFAl Jazeera’s exclusive report from the Strait of Hormuzনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, UK ex-health minister says will run to replace Prime Minister Keir Starmerকুমিল্লায় নোবিপ্রবি বন্ধুসভার আনন্দভ্রমণবেইজিং বৈঠক ও নতুন বিশ্বশক্তির সমীকরণে বাংলাদেশের অবস্থানশাহ আলী মাজারে হামলা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩সরকারের পদক্ষেপ, জামায়াতসহ ইসলামপন্থী দলগুলোর অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত নেতার ঘর থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার।

প্রকাশিত: ১৬ মে, ২০২৬
জামায়াত নেতার ঘর থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার।

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈমান আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


ওই নেতার নাম আবদুস সামাদ। তিনি চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তবে তাঁর দাবি, চালগুলো লক্ষ্মীপুরের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাঁর ভাই কিনেছিলেন।


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আবদুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে চালগুলো মজুত রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন এবং প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে চালগুলো জব্দ করে।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জব্দ করা চাল স্থানীয় চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের নির্দেশ দেন।


চরজব্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ বলেন, মোট ৯৯ বস্তা চালের মধ্যে চার বস্তা আগে থেকেই খোলা ছিল। বাকি ৯৫ বস্তা জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়েছে। আবদুস সামাদকে চালের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। সেগুলো যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, জব্দ করা চালগুলো লক্ষ্মীপুরের রামগতির তিনটি প্রতিষ্ঠানের নামে সরকারি কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে সরকারি চাল এভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত বা কেনাবেচার কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পূর্ণ অবৈধ। তারপরও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।