
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী Chris Wright এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী Khalilur Rahman সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশের রয়েছে, এই সমঝোতা স্মারক তা বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।
সমঝোতার আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে দুই দেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা কার্যক্রম সহজ হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী Tarique Rahman এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-কে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।