সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫
অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

‘রাজাকে অপমান’ করার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

বিশ্লেষকরা বলছেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হল এই আদালতের রায়ে।

থাকসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। থাকসিনের (৭৬) বিরুদ্ধে এই আইনের আওতায় অভিযোগ আনা হয়।

থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’

আইনজীবীর সামনে থেকে আদালত ছেড়ে যান থাকসিন। এ সময় তিনি হাসি মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

থাকসিন বলেন, মামলা ‘খারিজ’ হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ‘রাজাকে অপমান’ করার অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য ইংলাক। তিনি থাকসিনের বোন।