সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাফি হোসাইন (২০) নামে এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠের ডান পাশে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


ঘটনার পর আহত রাফিকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু সজীব। তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলিতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর কাছে ‘শাহীন কোথায়’ জানতে চায়। উত্তর না পেয়ে তাঁকে মারধর করা হয়।


সজীবের ভাষ্য অনুযায়ী, পরে তিনি তাঁর বন্ধু রাফিকে ঘটনাস্থলে ডাকলে দুর্বৃত্তদের একজন রাফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাফি গুরুতর আহত হন।


তিনি দাবি করেন, হামলাকারীরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। গুলিবিদ্ধ রাফি অনলাইনে টি-শার্টের ব্যবসা করেন।


লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।