সর্বশেষ
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি, চুক্তি নবায়ন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি, চুক্তি নবায়ন

দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকা ব্রাজিল ফুটবল দল নতুন করে আস্থা রাখছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দায়িত্ব নেওয়া এই অভিজ্ঞ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়িয়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থাকবেন তিনি।


নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দেওয়া ব্রাজিল প্রাথমিকভাবে আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল। তবে বিশ্বকাপের দল ঘোষণার আগেই তাঁর প্রতি দীর্ঘমেয়াদি আস্থা দেখাল সিবিএফ।


সিবিএফের প্রকাশিত এক ভিডিও বার্তায় আনচেলত্তি বলেন, এক বছর আগে ব্রাজিলে এসে তিনি উপলব্ধি করেছেন দেশটির মানুষের কাছে ফুটবলের গুরুত্ব কতটা গভীর। জাতীয় দলকে আবার বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনাই তাঁদের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।


৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেন। পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচের ক্যারিয়ারে এটিই প্রথম জাতীয় দলের দায়িত্ব। তাঁর অধীনে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচটিতে জয়, দুটি ড্র এবং তিনটিতে হার এসেছে।


সিবিএফ সভাপতি সামির শাউদ এই চুক্তি নবায়নকে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যতের জন্য ‘কৌশলগত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।


২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য ১৮ মে দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির।