সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আইনজীবীর ভূমিকায় মমতা, আদালতের কাছে চাইলেন প্রতিকার

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
আইনজীবীর ভূমিকায় মমতা, আদালতের কাছে চাইলেন প্রতিকার

পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে উত্তর প্রদেশের আদলে কলকাতায় অবৈধ কারখানায় বুলডোজার অভিযান চালিয়েছে নতুন সরকার।


নির্বাচনের পর তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর হামলা, পার্টি অফিস ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ১২ মে জনস্বার্থ মামলা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে অ্যাডভোকেট শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট–এর প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।


এদিন কালো গাউন পরে আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে অংশ নিলেও এবার নিজ দলের নেতা–কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সরাসরি হাইকোর্টে বক্তব্য দেন তিনি।


আদালতে মমতা বলেন, ভোটের পর শিশু, নারী ও সংখ্যালঘুদেরও রেহাই দেওয়া হচ্ছে না। বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি, ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ প্রতিদিন আসছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “এটি কোনো বুলডোজার রাজ্য নয়, এটি পশ্চিমবঙ্গ। রাজ্যবাসীকে বাঁচান।”


অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে বলেন, তৃণমূলের আনা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বলেও তিনি দাবি করেন।


শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো অন্তর্বর্তী আদেশ দেননি।