সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কারা সচিবালয়ে পদ-বাণিজ্য করেছে, সব তথ্য প্রকাশ করব: এবি পার্টির চেয়ারম্যান

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
কারা সচিবালয়ে পদ-বাণিজ্য করেছে, সব তথ্য প্রকাশ করব: এবি পার্টির চেয়ারম্যান

দেশের বিভিন্ন স্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে শিগগিরই ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশের ঘোষণা দিয়েছেন মজিবুর রহমান। তিনি বলেছেন, পুলিশ ও সচিবালয়ে কারা দুর্নীতি এবং পোস্টিং–বাণিজ্যের সঙ্গে জড়িত, সেই তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।


বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।


সমাবেশে মজিবুর রহমান বলেন, নির্বাচন হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর সরকার কার্যত নিষ্ক্রিয় থাকলেও শিক্ষার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালন করায় বড় ধরনের সংঘাত হয়নি।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ৩১ দফার কথা বলা হলেও দলটি পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতেই ফিরে গেছে। তাঁর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় ছয় হাজার নেতা বহিষ্কার করলেও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস কমেনি; বরং বেড়েছে। এখন আর কেউ বহিষ্কার বা গ্রেপ্তার হয় না বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, আগে প্রশাসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, এখন তা বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। আগে ‘জয় বাংলা’ স্লোগানে হামলা হতো, এখন জাতীয়তাবাদী স্লোগানে হামলা হচ্ছে—শুধু স্লোগান বদলেছে, সংস্কৃতি বদলায়নি।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে মজিবুর রহমান বলেন, বাজারসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। থানার ভেতরে সংঘটিত হামলার ঘটনাগুলোরও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, কোরবানির ঈদের বাজারকে কেন্দ্র করে যাতে চাঁদাবাজি, হয়রানি ও নৈরাজ্য না বাড়ে, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।


সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব বারকাজ নাসির আহমদ। এছাড়া আরও বক্তব্য দেন সেলিম খান, হাদীউজ্জামান খোকন ও রিপন মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।