সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মহাখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
মহাখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানা পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি।


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বনানী থানার একটি দল মহাখালীর টিবি গেট এলাকার একটি ভবনে অভিযান চালায়। এ সময় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন, একটি পিস্তলসদৃশ বস্তু, দুই হাজার ১৫০টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ৭১ হাজার ২০ টাকা এবং তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, জাহিদুল বনানী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে র‍্যাব, ডিবি ও পুলিশের একাধিক ইউনিট তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।


পুলিশ আরও জানিয়েছে, জাহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।