সর্বশেষ
ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি আপন ৪ ভাইয়ের মৃত্যু।পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।‘ফিল দ‍্য জেল’- ভারতে টাকা দিয়ে জেলে থাকার সুযোগ।পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ জারি।প্রধানমন্ত্রী আইন বিভাগের ছাত্র ছিলেন। সহপাঠী শিরিন ও রেজওয়ানা, ডিপার্টমেন্টের বড় ভাই আসিফ নজরুল।ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরাইলের শীর্ষ দুই গোয়েন্দা সংস্থার প্রধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন: ওয়াল স্ট্রিটবাগান থেকে লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা।ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি আপন ৪ ভাইয়ের মৃত্যু।পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।‘ফিল দ‍্য জেল’- ভারতে টাকা দিয়ে জেলে থাকার সুযোগ।পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ জারি।প্রধানমন্ত্রী আইন বিভাগের ছাত্র ছিলেন। সহপাঠী শিরিন ও রেজওয়ানা, ডিপার্টমেন্টের বড় ভাই আসিফ নজরুল।ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরাইলের শীর্ষ দুই গোয়েন্দা সংস্থার প্রধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন: ওয়াল স্ট্রিটবাগান থেকে লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।



সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে আমদানিতে নামমাত্র শুল্ক এবং পাঁচ বছরের জন্য ‘ট্যাক্স হলিডে’ বা কর অবকাশ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক মতবিনিময় কর্মশালায় তিনি বলেন, “রাজস্ব পাওয়ার আগে বিনিয়োগ প্রয়োজন। আমদানিতে ন্যূনতম শুল্ক-কর এবং পাঁচ বছরের ট্যাক্স হলিডে দেওয়া হলে উদ্যোক্তারা উৎসাহিত হবেন। পরে সরকার স্বাভাবিকভাবেই কর পাবে।”


পাকিস্তানের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, সেখানে সরকার সৌর সরঞ্জাম আমদানি করে বিনিয়োগকারীদের সহায়তা দিয়েছে, যা সফল হয়েছে। বাংলাদেশেও সরকার সরঞ্জাম আমদানি করে দিতে পারে অথবা বেসরকারি খাতকে শূন্য শুল্কে আমদানির সুযোগ দেওয়া যেতে পারে।


তিনি জানান, সোলার ফ্রেম, ফটোকল ও ব্যাটারির ওপর শুল্ক কমানোর বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি আগামী জুনের মধ্যে সৌরবিদ্যুৎ খাতের জন্য একটি বিনিয়োগবান্ধব নীতিমালা ঘোষণা করা হবে।


চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ শিল্পনগর–এ সোনাগাজী ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) পিপিপি প্রকল্প নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত এবং আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ইকবাল হাসান মাহমুদ বলেন, পোশাক খাতের সাফল্যের পেছনে ১৯৭৯ সালে চালু হওয়া ব্যাক-টু-ব্যাক এলসি ও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার বড় ভূমিকা ছিল। সৌরবিদ্যুৎ খাতেও তেমন বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।


ঢাকার ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার সব ছাদ যদি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়, তাহলে শুধু এই দুই এলাকা থেকেই প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং সাশ্রয় হওয়া বিদ্যুৎ শিল্পখাতে ব্যবহার করা যাবে।


বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সরকার বিনিয়োগ করবে না, সরকার কেবল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। বিনিয়োগ আসবে বেসরকারি খাত থেকে।”


বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বেজা, বিদ্যুৎ বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


তিনি বলেন, প্রকল্পটির তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সরকারি অব্যবহৃত জমি ব্যবহারের সুযোগ দিয়ে বিনিয়োগের পথ সহজ করা, প্রথমবারের মতো ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম যুক্ত করে পিক আওয়ারে বিদ্যুৎ সরবরাহ ও গ্রিড সমন্বয় পরীক্ষা করা এবং ভবিষ্যতে সরকারি জমিতে বেসরকারি বিনিয়োগ বাস্তবায়নের একটি মডেল তৈরি করা অন্যতম।