সর্বশেষ
পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।‘ফিল দ‍্য জেল’- ভারতে টাকা দিয়ে জেলে থাকার সুযোগ।পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ জারি।প্রধানমন্ত্রী আইন বিভাগের ছাত্র ছিলেন। সহপাঠী শিরিন ও রেজওয়ানা, ডিপার্টমেন্টের বড় ভাই আসিফ নজরুল।ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরাইলের শীর্ষ দুই গোয়েন্দা সংস্থার প্রধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন: ওয়াল স্ট্রিটবাগান থেকে লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা।পাহাড়ে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪।পাকিস্তানকে অনুসরণ করে সৌরবিদ্যুৎ এ কর ছাড় বিবেচনা করছে সরকার।‘ফিল দ‍্য জেল’- ভারতে টাকা দিয়ে জেলে থাকার সুযোগ।পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ জারি।প্রধানমন্ত্রী আইন বিভাগের ছাত্র ছিলেন। সহপাঠী শিরিন ও রেজওয়ানা, ডিপার্টমেন্টের বড় ভাই আসিফ নজরুল।ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরাইলের শীর্ষ দুই গোয়েন্দা সংস্থার প্রধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন: ওয়াল স্ট্রিটবাগান থেকে লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা।পাহাড়ে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
ইয়াবাসহ পৌর যুবদলের নেতা ও সহযোগী গ্রেফতার।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পৌর যুবদলের এক নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও তার সহযোগী বাবলু মন্ডল। ইমরান উপজেলার আউশিয়া গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে এবং বাবলু খালকুলা গ্রামের তক্কেল মন্ডলের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরানের কাছ থেকে ১৫ পিস এবং বাবলুর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।


তবে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইমরান হোসেনের পরিবার। পরিবারের দাবি, ইমরানকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নেওয়া হয় এবং পরে তল্লাশির নামে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।