সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়।


দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।


দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।