সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সংখ্যালঘু বিধবার ধান কেটে দিলেন এমপি জিলানী।

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
সংখ্যালঘু বিধবার ধান কেটে দিলেন এমপি জিলানী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে নিজের জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের জননী ও বিধবা নারী নমিতা বিশ্বাস। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।


বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে নমিতা বিশ্বাসের জমির ধান কাটার কাজ করেন তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। এ সময় ধান ঘরে তুলতেও সহায়তা করা হয়। আগামী এক সপ্তাহ অসহায় মানুষের ধান কাটার কার্যক্রম চালানো হবে বলেও জানানো হয়েছে।


নমিতা বিশ্বাস বলেন, তার তিন কন্যা সন্তান রয়েছে এবং স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে কষ্ট হচ্ছে। শ্রমিকের মজুরি ১২০০ টাকা হওয়ায় তিনি জমির ধান কাটতে পারছিলেন না। পরে এমপি এসএম জিলানী লোকজন নিয়ে এসে ধান কেটে দেওয়ায় তিনি উপকৃত হয়েছেন।


এ বিষয়ে এসএম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না। এ কারণে গরিব ও অসহায় মানুষের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুমজুড়ে মানুষের পাশে থাকার কথাও জানান তিনি।