সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রুশ-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের রহিম

প্রকাশিত: ১২ মে, ২০২৬
রুশ-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের রহিম

রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণে ছিলেন আবদুর রহিম। এক মাস প্রশিক্ষণ নিয়ে ১ মে কাজে যোগ দেন। পরদিনই ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারান ময়মনসিংহের এই যুবক।

গত সোমবার সন্ধ্যায় মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর থেকে মাতম চলছে। আবদুর রহিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।


বড় ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা। রহিমের ছবি বুকে ধরে সারাক্ষণ কাঁদছেন মা রমিছা খাতুন।


রহিমের বাব, শিক্ষক আজিজুল হক বলেন, ‘অনেক কষ্টে ছেলেকে বিদেশ পাঠাইছিলাম। কী মনে কইরা সে সেনাবাহিনীতে যোগ দিল, আমরা জানি না। এক মাস ট্রেনিং কইরা যুদ্ধে যেই দিন গেল, সেই দিনই নাকি মারা গেছে। এখন ছেলের লাশ ফেরত চাই।’