সর্বশেষ
ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।

প্রকাশিত: ১২ মে, ২০২৬
৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হেফাজতের ৫ মের আন্দোলনে বিএনপির ভূমিকা কী ছিল, তা বিবেচনা করা উচিত। তার মতে, দলটির উচিত ছিল হেফাজতের আন্দোলনে অংশ নেওয়া।


মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, “গণহত্যাকে হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, তাদের সন্ত্রাসী-জঙ্গি হিসেবে দেখানো হয়েছে।”


তিনি আরও বলেন, শাপলা গণহত্যার বিচার না হওয়ায় পরবর্তীতে ‘চব্বিশে’ আরেকটি গণহত্যার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, উভয় ঘটনার পেছনে বিভিন্ন পক্ষ প্রেক্ষাপট তৈরি করেছে।


সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না। এ দেশের মানুষ একদিন ওই বেড়া উপড়ে ফেলবে।”