সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ

প্রকাশিত: ১২ মে, ২০২৬
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ


পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।



সোমবার (১১ মে) চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



হেফাজতে ইসলাম বাংলাদেশ–এর আমির বলেন, “ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।”



তিনি অভিযোগ করেন, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। দ্রুত এ ধরনের নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।



এ সময় তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর বক্তব্যের সমালোচনা করে বলেন, নির্বাচনে জয়ের পর মুসলমানদের নিয়ে দেওয়া মন্তব্য হামলাকারীদের উৎসাহিত করেছে।



তার ভাষায়, “তিনি বলেছেন মুসলমানরা তাকে ভোট দেয়নি। এ ধরনের বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক।”

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানাতে এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।



প্রতিবাদ সমাবেশ থেকে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচিও ঘোষণা করা হয়।

মুফতি মোহাম্মদ আলী কাসেমী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার এবং মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।