সর্বশেষ
আগামী দুই মাসের মধ্যে প্রবাসী চালু হতে পারে প্রবাসী কার্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রী।ঈশ্বরদীর গ্রীণভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে কটূক্তির ঘটনায় দুই টিকটকার আটকজনগণের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে পুলিশকে: প্রধানমন্ত্রীতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয় থালাপতি।গাজীপুরে গণপিটুনিতে নিহত ৩, গরু চুরির অভিযোগমাদক ব‍্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জমায়েতের ৪ নেতা আটক।আবারও ভেঙে গেছে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।আগামী দুই মাসের মধ্যে প্রবাসী চালু হতে পারে প্রবাসী কার্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রী।ঈশ্বরদীর গ্রীণভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে কটূক্তির ঘটনায় দুই টিকটকার আটকজনগণের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে পুলিশকে: প্রধানমন্ত্রীতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয় থালাপতি।গাজীপুরে গণপিটুনিতে নিহত ৩, গরু চুরির অভিযোগমাদক ব‍্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জমায়েতের ৪ নেতা আটক।আবারও ভেঙে গেছে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঈশ্বরদীর গ্রীণভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে কটূক্তির ঘটনায় দুই টিকটকার আটক

প্রকাশিত: ১০ মে, ২০২৬
ঈশ্বরদীর গ্রীণভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে কটূক্তির ঘটনায় দুই টিকটকার আটক



পাবনার ঈশ্বরদীর গ্রীণভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে কটূক্তির ঘটনায় দুই টিকটকারকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) ভোরে রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, গত ৮ মে রাজশাহীসহ বিভিন্ন এলাকার শতাধিক টিকটকার গ্রীণভ্যালি পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ওই দিন দুপুর আড়াইটার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিক অনুষ্ঠানস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন টিকটকার তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করেন।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে ৯ মে গ্রীণভ্যালি পার্কের ম্যানেজার ওয়াজেদুর রহমান লালপুর থানায় মামলা দায়ের করেন।


মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে। রাসেল ইসলাম তানোর থানার আড়াদিঘি এলাকার আয়েন উদ্দিনের ছেলে।


ওসি শফিউল ইসলাম আরও জানান, অন্য জড়িত টিকটকারদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আটক দুইজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।