সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আবারও ভেঙে গেছে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।

প্রকাশিত: ১০ মে, ২০২৬
আবারও ভেঙে গেছে  আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।

আবারও ভেঙে গেছে আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।


জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।


সারা জানান, রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। তিনি বলেন, আবু ত্বহা আদনান তাকে তালাক দিয়েছেন।


এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবারের মতো তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২ ডিসেম্বর আবারও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও দীর্ঘস্থায়ী হয়নি।


রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা আদনান ২০১৭ সালে ইউটিউবে ধর্মীয় আলোচনা শুরু করে পরিচিতি লাভ করেন। কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা ও মুসলিম সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তার আলোচনা ব্যাপক আলোচিত হয়। তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ পরিচালনার সঙ্গেও যুক্ত।