সর্বশেষ
আবারও ভেঙে গেছে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে: জামায়াত।মিথ্যা ধর্ষণ মামলায় জেল খাটা ইমামকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি এনসিপির।“ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।”For the first time, Putin says he’s open to meeting Zelensky outside Russiaছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভভারতে ট্রেনের মধ্যেই ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।আবারও ভেঙে গেছে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারের সংসার।আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে: জামায়াত।মিথ্যা ধর্ষণ মামলায় জেল খাটা ইমামকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি এনসিপির।“ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।”For the first time, Putin says he’s open to meeting Zelensky outside Russiaছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভভারতে ট্রেনের মধ্যেই ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।

প্রকাশিত: ১০ মে, ২০২৬
আওয়ামিলীগ সংশ্লিষ্টতায় পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান স্থগিত।

পুলিশ সপ্তাহে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদকের তালিকায় বিতর্কিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নজরে আসার পর পদক প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি। ফলে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপনও প্রকাশ হয়নি।


শনিবার রাতে এ বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, রোববার পদক দেওয়া হচ্ছে না। তবে বিষয়টি এখনো একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। গভীর যাচাই-বাছাইয়ের পর তালিকা থেকে কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন করে কেউ যুক্তও হতে পারেন।


পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত আইজিপি একটি সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি সকালে বিদেশ সফরে যাওয়ায় জিও জারি করা সম্ভব হয়নি। পাশাপাশি পদকপ্রাপ্তদের তালিকা আরও যাচাই-বাছাই করা হবে।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পর পদক প্রদান স্থগিতের ঘটনা নজিরবিহীন। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর অভ্যন্তরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ পদক কর্মস্পৃহা বাড়ানো এবং চৌকস সদস্যদের সম্মানিত করার উদ্দেশ্যে প্রদান করা হয়ে থাকে।


এদিকে পদকের তালিকা প্রকাশের পর থেকেই অভিযোগ ওঠে, রাজনৈতিক বিবেচনা ও তদবিরের মাধ্যমে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেও তারা পদকের জন্য বিবেচিত হননি।