সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!

প্রকাশিত: ৯ মে, ২০২৬
ফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!




ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের কারণে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিত পরীক্ষা স্থগিত করায় ভোগান্তিতে পড়েছেন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। আগের রাতে অনলাইনে এবং বিদ্যালয়ের গেটে নোটিশ টানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হলেও অধিকাংশ অভিভাবক বিষয়টি জানতে পারেননি। ফলে শনিবার সকালে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে এসে ফিরে যেতে বাধ্য হয়।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাশাপাশি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, একই ক্যাম্পাসে একটি উচ্চবিদ্যালয় থাকায় আগে থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য ভেনু ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরীক্ষার দিন হঠাৎ স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির ঘটনা ঘটেছে। তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।


সংশ্লিষ্টরা জানান, রমজানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সরকার শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছিল। এর ধারাবাহিকতায় জেলায় ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কেবল এই একটি বিদ্যালয় ছাড়া বাকি সব বিদ্যালয়ে নির্ধারিত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে—এমন ধারণা থেকেই নির্বাচনের ভেনু হিসেবে অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্রাথমিকের পরীক্ষা স্থগিত হওয়াকে তিনি “দুঃখজনক” বলে মন্তব্য করেন।