সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

খুলনার এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা।

প্রকাশিত: ৯ মে, ২০২৬
খুলনার এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।


নিহত আজিজুল ইসলাম (৩৫) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।


স্থানীয়দের বরাতে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা।


পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।