সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!

প্রকাশিত: ৯ মে, ২০২৬
সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় প্রকাশ্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকারে হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় গাড়ি থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। গাড়িতে থাকা পাঁচ কর্মকর্তা-কর্মচারী প্রাণভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।


শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি দেশের মোবাইল ব্যাংকিং বিকাশ–এর বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে নগদ ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন।


তিনি বলেন, গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়।


এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিষ্ঠান